• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জেে ঢাকা – সিলেট মহাসড়ক অবরোধ 

     swadhinshomoy 
    17th May 2026 2:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। শনিবার (১৬ মে) দুপুর ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের শায়েস্তানগঞ্জে মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেট দেয় শ্রমিকরা। এ সময় রাস্তার দু দিকে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
    শ্রমিকরা জানায়, ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রোডে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন পরিবহনের বাস চলাচল করছে। সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিয়ে আসছে। গত ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাসকে আটকে শ্রমিকদের মারধোর করে। এর প্রতিবাদে ১২ মে সিলেটসহ জেলার অভ্যান্তরিন সকল রোডে বাসা চলাচল বন্ধ করে দেয় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রশাসন কয়েকদফা বৈঠক করেও কোন সমাধান হয়নি। শেষ পযর্ন্ত হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের নির্দেশে গতকাল শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসেন হবিগঞ্জ ও মৌলভীবাজারের বাস মালিক আর শ্রমিকদের নিয়ে। কিন্তু দুই পক্ষকে নিয়ে গভীর রাত পর্যন্ত চলা এ বৈঠক কোন ঐক্যমত ছাড়াই শেষ হয়। শনিবার হবিগঞ্জ প্রশাসনের আশ্বাসে বাস চালু করা হলেও মৌলভীবাজারে বাসসহ শ্রমিকদের আটকিয়ে মারধোর করা হয়। এর প্রতিবাদে আজ দুপরে ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের শায়েস্তানগঞ্জে অবরোধ করে শ্রমিকরা। দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে আবারও অবরোধ প্রত্যাহার করা হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও আন্দোলনের হুশিয়ার দেন শ্রমিকরা।
    এ ব্যাপারে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন,
    হবিগঞ্জ প্রশাসনের আশ্বাসের আজ বাস চালু করা হয়েছিল। কিন্তু বাস মৌলভীবাজারে পৌঁছামাত্র আটকিয়ে রেখে মারধর করে। এই খবর হবিগঞ্জের শ্রমিকদের কাছে পোঁছলে তারা ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31