মোঃ সাগর হোসাইন বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর বদলগাছী উপজেলার বোরো ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন বদলগাছী- মহদেবপুর এলাকার মাননীয় সংসদ সদস্য ফজলেহুদা বাবুল।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শস্য ভান্ডার হিসেবে খ্যাত বদলগাছীর কৃষিকে এগিয়ে নিতে তার সরকারের কাজ চলমান আছে। আর বদলগাছীর উন্নয়ন কৃষি নির্ভরশীল। প্রকৃত কৃষকরাই যেন নির্বিঘ্নে সকল সুবিধা পায় এটাই সরকারের লক্ষ বলে জানান তিনি।
১৭-০৫-২০২৬ ইং তারিখ রবিবার বেলা তিন ঘটিকায় বদলগাছী খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে
সভাপতিত্ব করেন ইউএনও ইশরাত জাহান ছনি।
অন্যান্যদের মধ্যে অনুষ্টানটিতে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান ও উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, এবছর অত্র উপজেলায় কৃষকদের কাছ থেকে ১হাজার ২শ২৯ মেট্রিক টন ধান, চাল ৩০৯ মেট্রিক টন ও গম ১৫৬ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধান সরকার নির্ধারিত ৩৬ টাকা,চাল ৪৯ টাকা ও গম ৩৬ টাকা দরে একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক পর্যন্ত ধান,চাল ও গম দিতে পারবেন।

