সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
১৯ মে২০২৬ খ্রিস্টাব্দে রোজ মঙ্গলবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) কর্তৃক পরিচালিত কার্যক্রমের আওতায় নির্বাচিত দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এর কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় মোট ০৬ জন কৃতি শিক্ষার্থীকে তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুরসহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, প্রধান শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ ও শিক্ষকবৃন্দ।

