• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে ৩০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী আটক 

     swadhinshomoy 
    25th May 2026 10:31 am  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার জিয়নপুর ইউনিয়নের পংতিরছা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    আটককৃত ব্যক্তি হলেন, জিয়নপুর ইউনিয়নের পংতিরছা গ্রামের সাদেক খানের ছেলে শাকিল হোসেন (২৬)।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শাকিল হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

    এদিকে একই দিনে দৌলতপুরে পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ধামশ্বর ইউনিয়নে বিজিএফের বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
    গ্রেফতারকৃতরা হলেন— ধামশ্বর ইউনিয়নের বিলপৌলী গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আয়নাল হক (৬৫) এবং রাথুরা গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে মো. মানিয়ার মোল্লা (৬২)। এছাড়া আরও একজন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ধামশ্বর ইউনিয়নের বিজিএফের বরাদ্দকৃত ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় জনতা চালগুলো জব্দ করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

    ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, “সরকারি বরাদ্দকৃত চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।”

    দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31