ঘাটাইল ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল শাখা নির্বাচনের ফলাফল নিয়ে এক অপ্রিয় তালবাহানা শুরু হয়েছে । শিক্ষক হলো জাতির বিবেক তারা আগামীর সম্ভাবনা গুলোকে সমৃদ্ধির সহজ পন্থে পৌঁছে দেয় ।কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু শিক্ষক যারা কিনা ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে জুট কৌশলের মত অপ্রিয় ফন্দি দাড় করিয়ে নির্বাচনের ফলাফল দ্বিতীয় বার পূনঃগণনার মাধ্যমে জয় লাভ করে । যে কারণে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, অনুসন্ধানে জানা যায় অধিকাংশ শিক্ষক গণ দ্বিতীয় বার ভোট গণনা কে সমর্থন করে না, তারা মনে করে এটি একটি নিখুঁত ইঞ্জিনিয়ারিং হয়েছে। যে কারণে রাগ, অনুরাগ,দোষারোপ,প্রতিহিংসার মত স্থায়ী অধ্যায় শুরু হয়েছে । জাতি শিক্ষকদের নিকট থেকে এমন অযৌক্তিক আচরণের প্রত্যাশা করে না । দ্বিতীয় বার ভোট গণনার আবেদন হতে পারে তবে সেটি হতে হবে সকল শিক্ষকদের সমর্থনে,এবং শিক্ষকদের সন্মুখে,কারো যেনো কোন প্রকার প্রশ্ন না জাগে শিক্ষকদের মাঝে । গোপনে গোপনে এমন ঈর্ষা পরায়ন কার্যের অপচেষ্টা কে শিক্ষক গণ বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে । এবং তারা প্রতিবাদের ভাষা জাতির সন্মুখে উপস্থাপন করেছে,সাবেক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন দ্বিতীয় পুনঃগণনার ফল আমরা মেনে নিতে পারি না,হাজার হাজার মানুষের সন্মুখে সে যে ফল প্রকাশ করা হয়েছিলো সেটিই ছিলো নিখুঁত ফল,এখন দশ দিন পড়ে কাউকে না জানিয়ে ফল প্রকাশ টা আমরা শিক্ষক গণ মেনে নেবো না ।

