• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে নিহত- ১ আহত ৩ জন 

     swadhinshomoy 
    03rd Jun 2026 6:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রাম

    কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই এলাকায় বালুবাহীট্রাক ও ব্যাটারী চালিত অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ ৩ জুন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন এর রামরতন এলাকার এ হক হিমাগারের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে চলা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। নিহত আইয়ুব আলী (৭৫) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় আহত আরও তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930