• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে এসিল্যান্ডের অভিযানে কাঠ জব্দ 

     Md Mokter Hossain 
    15th Jun 2026 12:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম,হুমায়ুন কাদির – নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

    ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি রাস্তার পাশের কয়েকটি বড় গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। খবর পেয়ে অভিযান চালিয়ে কেটে রাখা গাছের কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই রাস্তার পাশের কয়েকটি সরকারি গাছ কেটে ফেলা হয়। পরে গাছের কাঠ সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল বলে অভিযোগ রয়েছে।

    ঘটনার খবর পেয়ে রোববার (১৪ জুন) নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সরে গেলেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।
    সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, সরকারি সম্পদ আত্মসাতের কোনো সুযোগ নেই। জব্দকৃত কাঠ সরকারি হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এদিকে, এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930