• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে সেরা পীরগঞ্জের কাব্য 

     Md Mokter Hossain 
    17th Jun 2026 10:39 am  |  অনলাইন সংস্করণ Print
    মোস্তাফিজুর রহমান রুছেল – পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
    উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড  প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা (জুনিয়র) হওয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানী আ ন ম আতিফ আল হাসান কাব্য।
    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী কাব্য প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। পরবর্তীতে জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনের মাধ্যমে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করল।
    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে চার ধাপে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছে কাব্য।
    কাব্যের বাবা প্রয়াত অহিদুজ্জামান রিয়ন ছিলেন ভূতপূর্ব সহকারী শিক্ষা কর্মকর্তা এবং মাতা আবিদা সুলতানা সাগরিকা পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের বাংলা বিভাগের প্রভাষক। কাব্য পীরগঞ্জ সাংবাদিক কামরুল হাসান প্রধান সাগরের ভাগ্নে।
    অতিসম্প্রতি ঢাকা আগারগাঁয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ১৪ থেকে ১৬ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলি-যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930