আব্বাস উদ্দিন – সরাইল প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা করেছেন।
শুক্রবার (১৯ জুন ২০২৬)
পুলিশ সূত্রে জানা যায়, আজ সরাইল থানার এসআই/বিপ্লব কুমার সিংহ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলে দিনভর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন শাহবাজপুর ইউপি শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর থেকে মোছাঃ রোজিনা আক্তার (৩০) নামের এক নারীকে তল্লাশি করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৩৭০৫ (তিন হাজার সাতশত পাঁচ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোসাঃ রোজিনা আক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেরকান্দি (আলিপুরা) গ্রামের মৃত হামিদ মিয়ার মেয়ে এবং মোঃ সুমনের স্ত্রী। তার মাতার নাম মনোয়ারা বেগম।
সরাইল থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা (মামলা রুজু) প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহেল তোমার পুলিশ জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

