• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 10:53 am  |  অনলাইন সংস্করণ Print
    হাবিল উদ্দিন – রাজশাহী প্রতিনিধি
    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার বা ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
    শুক্রবার (১৯ জুন) রাতের কোনো এক সময় উপজেলার হামিদকুড়া বিলের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মামুন সরদার (৪৩)। তিনি আড়ানী গোচর গ্রামের মৃত ভাদু কসাইয়ের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার অথবা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ চুরির চেষ্টা করেন মামুন সরদার। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    সকালে স্থানীয় কৃষক ও পথচারীরা মাঠে মরদেহ দেখতে পেয়ে বিষয়টি বাঘা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বৈদ্যুতিক খুঁটি থেকে উদ্ধার করে।
    স্থানীয়দের দাবি, নিহত মামুন সরদার দীর্ঘদিন ধরে এলাকায় চুরির বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা তাকে একজন চিহ্নিত চোর হিসেবেই জানতেন বলে জানিয়েছেন।
    এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক পাঠানো হয়েছে ।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930