• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসির উদ্দিন পাটোয়ারী 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 5:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধি

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এজন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি আরও বলেন, “বিএনপি যদি দেশের ৭৫ শতাংশ মানুষকে উপেক্ষা করে রাজনীতি করতে চায়, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দেশে একটি জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য।

    বাগেরহাট প্রসঙ্গে তিনি বলেন,বাগেরহাটে শেখ পরিবারের এক ধরনের রাজত্ব ছিল। তারা শেখ হাসিনাকে বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নামে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। পরে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

    সফরকালে এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সফর শেষে নাসির উদ্দিন পাটোয়ারী বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930