আনিসুজ্জামান – কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে জেলা অন্তর্গত কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে সকল রুকন (সদস্য)দের অংশগ্রহণে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কটিয়াদী
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার সাহেব।সঞ্চালনায় ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
এ শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ এবং সমাজ গঠনে রুকনদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. রমজান আলী। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম,অধ্যাপক কাজী সাইফুল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন রুকনকে ইসলামী আদর্শে উজ্জীবিত, নৈতিকভাবে সমৃদ্ধ এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সভাপতি প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন।

