• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় নবনির্মিত থানা ভবন উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা 

     Md Mokter Hossain 
    21st Jun 2026 11:23 am  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত – নওগাঁ জেলা প্রতিনিধি

    নওগাঁর মহাদেবপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শনিবার বিকেল ৫ টার দিকে মহাদেবপুর থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

    এসময় থানা ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা উপলক্ষে থানা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

    এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মোঃ শরিফুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ, থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, বিএনপি নেতা মিরাজুল ইসলাম,জাহাঙ্গীরপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হারুন অর-রশিদ হারুন, এফ আই সবুজ প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930