মো: ইমতিয়াজ রহমান তারেক – বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. বায়েজিদ হোসেন ‘ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয় -এর নবগঠিত আংশিক কমিটির সহ-সভাপতি (ফাইন্যান্স) পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
সম্প্রতি সংগঠনটির আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটিতে বায়েজিদ হোসেনকে সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পাওয়ার পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগের বিষয়ে বায়েজিদ হোসেন বলেন,
“আমার প্রিয় সংগঠন ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,বরিশাল বিশ্ববিদ্যালয় আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমি নিজেকে এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালনে অপারগ মনে করছি। তাই আমি স্বেচ্ছায় সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”
তিনি আরও বলেন, “সংগঠনটির সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করছি। একই সঙ্গে নবনির্বাচিত সকল দায়িত্বপ্রাপ্তকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
এছাড়াও ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন, ২০২১-২২ সেশনের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী নাদিম মাহমুদ সাগর।
উল্লেখ্য, ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয়, সম্প্রতি আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা প্রদান করে। এর মধ্যেই কমিটির সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে মনোনীত ববি ছাত্রদল নেতা মো. বায়েজিদ হোসেনের পদত্যাগ সংগঠন সংশ্লিষ্টদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

