• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদককে না বলুন – নেশামুক্ত সমাজ গড়ি 

     Md Mokter Hossain 
    01st Jul 2026 4:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাহিদ হোসেন

    ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী বাংলাদেশের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আজ (৩০ জুন ২০২৬) উত্তরার মীর মুগ্ধ মঞ্চে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। “মাদককে না বলুন, নেশামুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

    সমাবেশে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা প্রত্যেক ওয়ার্ডকে মাদকমুক্ত করার পাশাপাশি কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও মেয়র প্রার্থী জনাব মোঃ সেলিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের পশ্চিম জোন পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

    এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট সুরুজ জামান, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব শফিকুল ইসলামসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

    সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধই পারে একটি সুস্থ, সুন্দর ও নেশামুক্ত বাংলাদেশ গড়তে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031