• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ 

     Md Mokter Hossain 
    14th Jul 2026 4:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু কাওসার মাখন – রাজশাহী ব্যুরো

    রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ে সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক নেতা আবু কাওসার মাখন।

    সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, চাঁদাবাজি প্রতিরোধ এবং নগরীর বিভিন্ন জনসংশ্লিষ্ট সমস্যা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
    এ সময় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, “আমি রাজশাহীতে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।”

    সাংবাদিক নেতা আবু কাওসার মাখন নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো কমিশনারের সামনে তুলে ধরেন। তিনি বিশেষভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা কথিত সিন্ডিকেটের অভিযোগ উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, অন্য জেলা থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সগুলো রোগী নামিয়ে ফেরার সময় স্থানীয় কিছু মাইক্রোবাস চালক লাশ বাহী গাড়ি সিন্ডিকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বাধা ও অর্থ দাবির মুখে পড়ে। কোথাও কোথাও ২ হাজার টাকার ভাড়ার পরিবর্তে ১০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও রয়েছে।

    এছাড়া তিনি বলেন, রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, পুলিশের অভিযানের সময় মাদক কারবারিরা কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে আবার একই স্থানে ফিরে আসে। গ্রেপ্তার হওয়া অনেক মাদক ব্যবসায়ীও অল্প সময়ের মধ্যে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
    কিশোর গ্যাং প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন আবু কাওসার মাখন। তিনি বলেন, সম্প্রতি নগরীর সি অ্যান্ড বি মোড় এলাকায় একই রুটে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, এসব কিশোর গ্যাংয়ের প্রতিটি দলে প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য রয়েছে এবং তারা মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা নগরবাসীর নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।

    তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জবাবে পুলিশ কমিশনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
    সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
    এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজী উর রহমান, আইন সমাজ পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, বরেন্দ্র সংবাদ-এর বার্তা সম্পাদক মেহেদী হাসান এবং যমুনা প্রতিদিন-এর প্রতিনিধি আবু সালেহ মাহিন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031