• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ​নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন 

     Md Mokter Hossain 
    14th Jul 2026 7:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রবিউল ইসলাম মিনাল – গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​|

    নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো: শরীফ উদ্দীন।
    ​আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

    ​সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত ওই স্মারকে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন নেসকো পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ-এর পরিবর্তে মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দীন-কে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।

    ​যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
    ​এই আদেশের অনুলিপি ও কার্যার্থে বিতরণ ইতিমধ্যেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান, নেসকোর ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031