• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরগুনায় সিটিজেন্স রিপোর্ট কার্ড বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

     Md Mokter Hossain 
    15th Jul 2026 7:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল – বরগুনা

    বরগুনায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সিটিজেন্স রিপোর্ট কার্ড কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক এক অব্যাহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টায় বরগুনা পৌরসভার মিলানায়তনে এ অব্যাহতিকরণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা, মোঃ রফিকুল ইসলাম।

    তিনি সিটিজেন্স রিপোর্ট কার্ড কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    সভায় সভাপতিত্ব করেন, সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সাবেক সনাক সভাপতি মনির হোসেন কামাল।

    সভাটি সঞ্চালনা করেন মোঃ নাজমুল হোসেন খান, এরিয়া কো-অর্ডিনেটর সনাক, টিআইবি, বরগুনা।

    পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক “সিটিজেন্স রিপোর্ট কার্ড” কর্মসূচির ধারণাপত্রটি উপাস্থাপন করেন তথ্য সংগ্রহকারী নুরে জান্নাত সাবরিনা।

    সিটিজেন্স রিপোর্ট কার্ডের কর্মপরিধি সভায় উপাস্থাপন করেন সহকারী তথ্য সংগ্রহকারী মোঃ সফিকুল ইসলাম।

    সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন মোঃ কামাল হোসেন, (সমাজ উন্নয়ন কর্মকর্তা), মোঃ রেজাউল করিম, (সহ-কারী প্রকৌশলী), ইব্রাহীম খলিল, (স্যানিটারী ইন্সপেক্টর), সঞ্জীব চন্দ্র রায়,(কন. ইন্সপেক্টর), পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রিক এসিজি সদস্য রিপন মালী ও জহিরুল ইসলাম প্রমুখ।

    সভায় বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক মূল্যায়ন, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল, কর্মপরিধি, সিটিজেন্স রিপোর্ট কার্ডের ধাপসমূহের বিশদ ব্যাখ্যা করা হয়। “সিটিজেন্স রিপোর্ট কার্ড” এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় বরগুনা পৌরসভার সীমাবদ্ধতা চিহ্নিত করা হবে, এ কাজে অনিয়ম এবং বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান উন্নয়নে সুপারিশ প্রদান করা হবে।

    আলোচনা সভায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং সহকারী-তথ্য সংগ্রহকারী মোঃ ইউসুফ সাগর, মোঃ আলম, মেসবাহ উদ্দীন সহ ৩৫ জন অংশগ্রহন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031