• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দাবদাহের বিশ্বে শীতল গন্তব্য হিসেবে চীনের উত্থান 

     Md Mokter Hossain 
    06th Aug 2026 12:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনা গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২.২৯.১৪ কোটি, যার মধ্যে ১.৭৮.১৫ কোটি ভিসামুক্ত সুবিধা নিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ২০.৪ ও ৩০.৬ শতাংশ বেশি। এর মানে, আন্তঃসীমান্ত যাতায়াত অর্থনৈতিক উন্নয়নের একটি নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে। বিশেষ করে, গ্রীষ্মকাল শুরু হওয়ার পর থেকে, চীনে বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আগের তুলনায়, ইউরোপ থেকে আসা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    গ্রীষ্মের ভরা মৌসুমে, হুনান প্রদেশের চাংচিয়াচিয়ে এর শীতল জলবায়ু ও বিশ্বমানের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে আসা পর্যটকদের, অন্যতম মূল গন্তব্য। ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যান্য দেশ থেকে দর্শনার্থীরা সতেজকারী পাহাড়ি বাতাস ও প্রাকৃতিক শীতলতা উপভোগ করতে, এই পর্বতমালায় ভিড় জমান।

    ২৪০-ঘণ্টার ভিসামুক্ত ট্রানজিট নীতির সুবিধা নিয়ে, চাংচিয়াচিয়ে বন্দর হুনান প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের জন্য, একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠেছে। বর্তমানে, এই বন্দরের সাথে ৮টি দেশ ও অঞ্চলের সংযোগকারী ১৩টি যাত্রীবাহী রুট রয়েছে এবং ৩০-মিনিটের দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স ও পাসপোর্ট-ভিত্তিক দর্শনীয় স্থানগুলোয় প্রবেশ একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।

    জুলাই মাসে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার পর থেকে, থিয়ানমেন পর্বত শীতল জল ও অনন্য পার্বত্য ভূদৃশ্য দিয়ে, চীনের পাহাড় ও নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে চলেছে। এখানে প্রতিদিন ১৫ হাজার দর্শনার্থী আসেন, যার মধ্যে প্রায় ১৫ শতাংশ হলো বিদেশ থেকে আসা পর্যটক, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৫১.৭২ শতাংশ বেশি।
    চিলিন প্রদেশের পরিবেশগত ‘পরিচয়পত্র’ হিসেবে, ছাংপাই পর্বতের গড় তাপমাত্রা গত এক দশক ধরে, জুন থেকে আগস্ট পর্যন্ত, ২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, যা একে গরম থেকে স্বস্তিপ্রত্যাশী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন গন্তব্যে পরিণত করেছে।

    ছাংপাই পর্বত ব্যবস্থাপনা কমিটির পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার পর থেকে, এলাকায় দৈনিক দর্শনার্থীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে, যা সাংস্কৃতিক ও পর্যটন ভোগের প্রাণশক্তিকে পুরোপুরি উন্মোচন করে। সুবিধাজনক পরিবহন-ব্যবস্থা গ্রীষ্মকালীন ভ্রমণকে আরও উত্সাহিত করছে। বেইজিং থেকে দ্রুতগতির ট্রেনে যেতে চার ঘণ্টার কিছু বেশি সময় লাগে, যা আন্তঃপ্রাদেশিক গ্রীষ্মকালীন ভ্রমণকে কার্যকর ও সুবিধাজনক করে তুলেছে।

    রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর পর্যটকদের জন্য ভিসামুক্ত নীতি গ্রহণ এবং আগত পর্যটকদের জন্য ব্যক্তিগতকৃত পণ্যের সরবরাহ উন্নত করার মাধ্যমে, গ্রীষ্মকালে আগত পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
    শেনচেনের সীমান্ত পরিদর্শনকেন্দ্রের শেনচেন বিমানবন্দর সীমান্ত পরিদর্শন স্টেশনের পরিসংখ্যান অনুসারে, জুন মাস থেকে বন্দর দিয়ে শেনচেনে প্রবেশকারী ইউরোপীয় যাত্রীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
    ব্রিটেন থেকে আসা একজন পর্যটক বলেন, শেনচেনের তাপমাত্রা বেশি থাকলেও, সর্বত্র শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় ঘরের ভেতরটা শীতল ছিল। এই গ্রীষ্মকালীন ছুটিতে তিনি ও তাঁর সঙ্গীরা ইনডোর স্কিইং এবং জেট স্কিইং উপভোগ করার পরিকল্পনা করেছেন।

    একজন ফরাসি পর্যটক বলেন, তিনি ইউরোপের চলমান তাপপ্রবাহ এড়াতে, বিশেষভাবে তার ভ্রমণের জন্য ইউননান এবং কুইচৌ বেছে নিয়েছেন। ‘ইউনানে তাপমাত্রা মাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা খুবই আরামদায়ক। কিছু প্ল্যাটফর্মে ফরাসি ভাষায় পরিষেবাও দেওয়া হয়, যার ফলে গ্রাহক পরিষেবার সাথে যোগাযোগ খুব সহজ হয়েছে।’

    তিনি আরও বলেন, চীনে প্রচুর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সানশেড ও সহজলভ্য পানীয় জলের ব্যবস্থা রয়েছে, যা ইউরোপের পুরনো শহরগুলোর গুমোট সাবওয়ে এবং শীতাতপ নিয়ন্ত্রণবিহীন পুরনো ভবনগুলোর চেয়ে অনেক বেশি আরামদায়ক। আমি আমার বন্ধুদের সম্পূর্ণ ভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং ভ্রমণের সুবিধার অভিজ্ঞতা লাভের জন্য, গ্রীষ্মকালে চীনে ভ্রমণ করার পরামর্শ দেব।

    পরিসংখ্যান অনুযায়ী, এই গ্রীষ্মে চীনের পর্যটনশিল্পের জন্য বিশ্বের শীর্ষ ২০টি উৎসদেশ ও অঞ্চলের মধ্যে ইউরোপীয় দেশগুলোর অবদান ছিল ৩০ শতাংশ, যেখানে গত বছরের তুলনায় অর্ডার ২৭৫ শতাংশ এবং টিকিটের অর্ডার ২০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে, রাশিয়ার অর্ডারের পরিমাণ ছিল ৫৩.৫ শতাংশ। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অবদান ছিল প্রায় ৪২ শতাংশ, যা গত বছরের তুলনায় দেড় গুণ বেশি।

    সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031