• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কোম্পানীগঞ্জে এক্স-নোহা গাড়ি ভর্তি ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক 

     swadhinshomoy 
    27th Oct 2025 6:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধি:

    সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি কালো রঙের এক্স-নোহা গাড়ি আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ইসলামপুর সরকারি প্রাইমারি স্কুল রোড এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।

    কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় গাড়ির ভেতর থেকে নয় প্রকারের মোট ১,৮৩০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

    ওসি রতন শেখ বলেন, “অভিযানে আমি নিজে উপস্থিত ছিলাম। গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন, এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

    তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কোম্পানীগঞ্জ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী বা চক্রের সদস্যরা ছাড় পাবে না।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা বাড়ায় জনমনে স্বস্তি ফিরেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031