• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ৫০০ একর জমি অনাবাদি 

     swadhinshomoy 
    27th Oct 2025 6:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জলাবদ্ধতায় প্রায় ৫০০ একর আবাদি জমি এখন অনাবাদি হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৬ গ্রামের আবাদি জমি, ধামাইনগড় ইউনিয়নের ২ টি, সোনাখাড়া ইউনিয়নের ১ টি এলাকায় এখন জলাবদ্ধার কারনে অনাবাদি হয়ে পড়ে আছে। গ্রাম গুলো হলো: চান্দাইকোনা, সিমলা, কোদলা, গদাইপুর, ক্ষুদ্রদৌলতপুর ও কামালের চর। ধামাইনগড় ইউনিয়নের বাঁকাই, পার কৃষ্ণপুর, সোনাখাড়ার করতোয়া বিল এর আশেপাশের এলাকা।

    ক্ষতিগ্রস্থ কৃষক কাজী মুদ্দীন কাজী, আঃ খাবির মাদানী, সিরাজুল ইসলাম তোতা, মালেক শেখ, আসমোত খন্দকার জানান অল্প বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা দেখা দেয়। এ বছরে প্রচুর বৃষ্টিপাতের কারনে জমিগুলোতে পানি জমে থাকায় এ মৌসুমে আমন চাষাবাদ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ৯ গ্রামের নিম্ন অঞ্চল জমানো বৃষ্টির পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা আরো বেড়ে গেছে। বাঁকাই গ্রামের বাসিন্দা মঞ্জু সরকার জানান, জমি থেকে পানি নিস্কাশনের জন্য যে বড় খাড়ী ড্রেজিং এর ব্যবস্থা ছিলো তা দিয়ে প্রয়োজনের তুলনায় কম হওয়াই পানি নিস্কাশন তেমন হচ্ছে না। যে করনে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিমলার মাখন বিশ্বাস বলেন, নদীতে পানি নিস্কাশনের জন্য বড় ধরনের পাইপের ব্যবস্থা থাকলে এমন জলাবদ্ধতা দেখা দিবে না। পানি নিস্কাশনের জন্য উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

    এ ব্যাপারে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, কৃষি জমি চাষাবাদের জন্য প্রয়োজনীয় দ্রুতই ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হবে। যাতে করে জলাবদ্ধতা দূর হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ন কবির জানান, দ্রুতই প্রকল্প গ্রহনের মাধ্যমে কৃষি জমি থেকে জলাবদ্ধতা দূর করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031