swadhinshomoy
10th Aug 2025 10:50 am | অনলাইন সংস্করণ Print
মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) নবীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে নবীনগরের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সঞ্চালনা করেন ক্লাবের সম্মানিত সদস্য শাহনূর খান আলমগীর। বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল ও সাইদুল আলম সোহরাব।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্বাসউদ্দীন হেলাল, নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, জামাল হোসেন পান্না, আবু কাউছার, জসীম উদ্দীন এবং তানজিলা শিলা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ চাঁন বাদশা, রেজাউল হক রহমত, জাবেদ আহমেদ জীবন, হেদায়েত উল্লাহ, রুবেল ভূঁইয়া, আবুল কালাম, আবু হাসান আপন, মনির হোসেন শাহিন প্রমুখ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

