রাঙ্গুনিয়া –প্রতিনিধি:
রাঙ্গুনিয়ার উন্নয়ন ও অগ্রযাত্রায় র্যামিট্যান্স যোদ্ধা, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানসহ দেশে-প্রবাসে সক্রিয় সকল সামাজিক ও মানবিক সংগঠনগুলো ভূমিকা রাখছে।
সবার মতামত নিয়ে সবার অংশগ্রহণে মানবিক রাঙ্গুনিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান আলোচক এডভোকেট এম ইকবাল হাছান।
রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবিক রাঙ্গুনিয়া গড়তে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, ওফাতপ্রাপ্ত পীর মাশায়েক-আলেম ওলামা, সাংগঠনিক নেতৃবৃন্দের স্মরণে দোয়া, প্রবাসী সাংগঠনিক দায়িত্বশীল ওফাত প্রাপ্তদেরকে মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে সম্মাননা স্মারক অনুষ্ঠান রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আয়োজনে শুক্রবার (১৪ই নভেম্বর) বিকাল ৩টায় স্থানীয় রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানবিক রাঙ্গুনিয়া গড়ে তুলতে রাঙ্গুনিয়ার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য ও দরবারে বেতাগী আস্তানার সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা পীরজাদা পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ।
সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান মুহাম্মদ খলিলুর রহমান।
প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, আহলে সুন্নাত ওয়াল জামআতের আইন বিষয়ক সচিব ও মানবিক ব্যক্তিত্ব জননেতা এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান।
উদ্বোধক ছিলেন পীরে তরিকত, শাহযাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আল্লামা আজীজুল হক আলকাদেরী, জননেতা মুহাম্মদ করিম উদ্দীন হাছান, মুফতি সাইফুল ইসলাম আলকাদেরী,আনুমানে খোদ্দামুল মুসমলেমিন ওমানের কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ সাইফুদ্দীন,অধ্যক্ষ আল্লামা মারফত নুর আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা নাছির উদ্দিন, লায়ন সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন নূরী, কাজী মুহাম্মদ আইয়ুব,মুহাম্মদ সাইদুল হক সাহেদ।
অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাষ্টার মাহমুদুর রশীদ মাসুদ, মাষ্টার মুহাম্মদ শাহ্ শাওন, মুহাম্মদ ছানা উল্লাহ্ নূরী,মুহাম্মদ দিদারুল আলম দিদার, মাওলানা কাজী মুহাম্মদ জসীম উদ্দীন,মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ, যুবনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম খোকন,ছাত্রনেতা মুহাম্মদ শাহে এমরান রণি ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদীন,হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন আলকাদেরী,আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল জলিল,হাজী মুহাম্মদ মনির আহমদ, মুহাম্মদ আবু সালেহ।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন,মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান মাওলানা জহরুল আনোয়ার,গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া প্রতিনিধি আবদুল মোতালেব, কাজী মাওলানা মামুনুর রশীদ,সৈয়দ আবদুল জলিল,নুর মোহাম্মদ মেম্বারসহ সাংবাদিক, বিভিন্ন সামাজিক, মানবিক, আধ্যাত্মিক, রাজনৈতিক, প্রবাসী সংগঠনের প্রতিনিধি এবং নেতৃবৃন্দ।

