• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরের ‎বড়াইগ্রামে চাকসু ভিপি ইব্রাহিম রনিকে গণসংবর্ধনা 

     swadhinshomoy 
    17th Nov 2025 12:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

    ‎‎নাটোরের বড়াইগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
    ‎‎রোববার, ১৬ই নভেম্বর বিকেলে বড়াইগ্রাম ডিগ্রি কলেজ মাঠে ছাত্রশিবিরের বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব ভিপি ইব্রাহিম রনি।
    ‎‎উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
    ‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও সেক্রেটারি আবু সাঈদ রনি, মসজিদ মিশন একাডেমীর জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক এবং জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল আহমেদ।
    ‎‎বক্তব্য পর্ব শেষে সন্ধ্যায় পাবনার অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30