• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংষ্কার নীতির ৩১ দফার আলোকে কৃষক সমাবেশ 

     swadhinshomoy 
    22nd Nov 2025 11:40 am  |  অনলাইন সংস্করণ Print

    আব্বাস উদ্দিন:(ব্রাহ্মণবাড়িয়া)

    ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সরাইলের নোয়াগাও ইউনিয়নে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
    উক্ত আলোচনা সভায় নয়াগাঁও ইউনিয়নের যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোর্শেদ মইশান।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ কৃষক মজু মিয়া,
    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাসি আহসান উদ্দিন খান শিপন।
    মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর মাস্টার,।
    আরোও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বি এন পির সহসভাপতি শেখ রকিব উদ্দিন, সাবেক যুগ্ন সম্পাদক শাহ ওয়ালি উল্লাহ জাবেদ,ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জামাল লস্কর, যুবদলের নেতা সোহাগ,সাইফুল, সহ শতাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন।

    প্রধান আলোচক হিসেবে আহসান উদ্দিন খান শিপন বলেন আমরা জনগণের রাজনীতি করি,আমরা সাধারণ মানুষের সাথে আছি, এদেশের কৃষকের সাথে আছি। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান বলেন এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে,দেশের উন্নতি হবে।

    সরাইল উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান মাস্টার বলেন আমরা আহসান উদ্দিন খান শিপনের সাথে আছি, তিনি বলেন আমরা আশাবাদী জনাব তারেক রহমান যদি ছাত্রদলের সোনালি ফসল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি আহসান উদ্দিন খান শিপনের হাতে ধানের শীষ তোলে দেন,তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে এই আসনে জয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
    সভাশেষে প্রামান্য চিত্র প্রদর্শনীর মধ্যদিয়ে সমাপ্তি করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30