• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎পিরোজপুরে মতুয়া মিশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি 

     swadhinshomoy 
    12th Aug 2025 4:14 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ নুরউদ্দিন,পিরোজপুর প্রতিনিধিঃ

    গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা এবং জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মতুয়া সেবাশ্রম, মাছিমপুর, পিরোজপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    ‎সোমবার(১১ আগস্ট) বিকাল ৩টায় মাছিমপুর সেবাশ্রম প্রাঙ্গণে একটি বেলগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অসীম কুমার মজুমদার, সভাপতি শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা; এ্যাড. বিনয় ঢালী, সহসভাপতি; শ্রী সুভাষ চন্দ্র সরকার, সভাপতি জেলা কেন্দ্রীয় মতুয়া সেবাশ্রম মাছিমপুর পিরোজপুর; শ্রী দীনেশচন্দ্র হালদার, সহসভাপতি; শ্রী আকাশ কান্তি সেন, প্রচার সম্পাদক পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি; শ্রী সুদেব কুমার মসিদ, সভাপতি ঐক্য পরিষদ পিরোজপুর; শ্রী সুরঞ্জন চক্রবর্তী বাপ্পা, সভাপতি পূজা উদযাপন পরিষদ পিরোজপুর পৌর শাখা; শ্রী স্বপন কুমার হালদার; টুকু ভাই; সাদী এবং সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ।

    ‎স্বাগত বক্তব্য দেন শ্রী সুপতি হালদার চঞ্চল, সাধারণ সম্পাদক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা ও জেলা কেন্দ্রীয় সেবাশ্রম মাছিমপুর।
    ‎কর্মসূচির অংশ হিসেবে জাম, পেয়ারা, আমড়া, শিমুল, কৃষ্ণচূড়া, কাঞ্চন, জারুলসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। এসব গাছ পৌরসভার বিভিন্ন সড়ক, আশ্রম প্রাঙ্গণ ও পৌর কবরস্থানের সামনে রোপণ করা হয়েছে।
    ‎আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ-সুন্দর পৃথিবী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31