শাহীনূর রহমান, ঠাকুরগাঁও পতিনিধীঃ
ঠাকুরগাঁও জাতীয় যুব দিবস উদযাপননে জেলাপ্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন এন জিও সংগঠনের পশিক্ষনাথীরা। এই দিনটি যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়।জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম উপজেলা প্রশাসন খাইরুল ইসলাম সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বিভিন্ন এনজিও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণত দিবসটি পালনে যেসব কার্যক্রম নেয়া হয়েছে,জেলা প্রশাসকের কার্যালয় হতে
রেলি বা শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। যুব উদ্যোক্তা, আত্মকর্মী এবং যুব সংগঠনের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব ইসরাত ফারজানা জেলা প্রশাসক ঠাকুরগাঁও,যুব সমাজের ভূমিকা, তাদের কর্মসংস্থান, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণে তারুণ্য ও যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য।
নতুন যবক যুবতীদের পুরস্কার বিতরণ করেন, শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের পুরস্কৃত করা হয়।
যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণকরেন। যুব উন্নয়নের বিভিন্ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মধ্যে মোছা: লাভলি আকতার মাতৃগাও মোলানি,আব্দুল মতিন রহিমানপুর মোছা: পারভিন মাতৃগাও এদের মাঝে ঋণের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থনে বীর শহিদের স্মরণে ৩৬ টি গাছের চারা রোপন করা হয়। এবং যুব পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।
এই দিবস পালনের মূল উনদ্দেশ্য হলো যুব সমাজকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

