• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নয়াপাড়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা 

     swadhinshomoy 
    28th Dec 2025 9:53 am  |  অনলাইন সংস্করণ Print

    আতিকুর রহমান উপজেলা প্রতিনিধি, আলীকদম, বান্দরবানঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আয়োজনে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন করেন ইউনিয়ন সভাপতি জনাব মুরাদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী জনাব হাফেজ রহমত উল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহি তিনি বলেন
    মসজিদের ইমাম নির্বাচনের মত সৎ, যোগ্য প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে নয়াপাড়া ইউনিয়নের জনগণকে এগিয়ে আসার আহ্বান করেন। তিনি শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে হাদীর মত ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য এবং তার তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান করেন।
    এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামা উপজেলা সেক্রেটারী জনাব শোয়াইবুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক, উপজেলা বায়তুলমাল সম্পাদক জনাব মাহমুদুল হক, উপজেলা অফিস সম্পাদক জনাব আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব হৃদয় চৌধুরী।
    এতে আরো বক্তব্য রাখেন নয়াপাড়া ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা ছলিম উল্লাহ, সদর ইউনিয়ন সেক্রেটারী জনাব আবু সিদ্দিক।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল ইসলাম রাজু, সদর ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব হাফেজ ইউনুস, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব সৈয়দ আমিন, জামায়াত নেতা ইউনুস আলী, আব্দুর রশিদ, নুরুচ্চাফা, রেজাউল করিম বাদল প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031