swadhinshomoy
14th Aug 2025 4:41 am | অনলাইন সংস্করণ Print
নাজমুল কবীর,(রাজৈর-মাদারীপুর):
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর শাখার আয়োজনে গাজীপুরের চান্দনা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ আগস্ট বিকেলে উপজেলার মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ডেসটিনি মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মাদারীপুর জেলা সভাপতি ও দৈনিক দিনকালের মাদারীপুর প্রতিনিধি অধ্যক্ষ গাউছ উর রহমান, রাজৈর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার কাগজ এর জেলা প্রতিনিধি নাজমুল কবীর
রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী নজরুল ইসলাম,
রাজৈর রিপোর্টাস ইউনিটির সভাপতি ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ফাইজুর রহমান মামুন,
মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর শাখার সহ সভাপতি টিপু বাঘা, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির।
এই সণায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর শাখার সহ সভাপতি রাকিবুল হাসান বাবুল, চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন হিরা, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন ডাব্লিউ, মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আলি শেখ, সহ সাংগঠনিক সানোয়ার, ও অর্থ সম্পাদক মুরাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
প্রতিবাদ সভায় তুহিন হত্যার তীব্র প্রবাদ জানান,এবং গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি করেন, এবং সাংবাদিকদের সূরক্ষা প্রতিকার আইন করার জোর দাবি করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

