swadhinshomoy
16th Aug 2025 4:03 am | অনলাইন সংস্করণ Print
মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রায় লাখেরও অধিক অটোরিকশা অবৈধভাবে দাপিয়ে বেড়াচ্ছে চট্টগ্রাম মহানগরী প্রধান সড়ক এবং অলিতে গলিতে। এসব ব্যাটারি চালিত অবৈধ অটো রিক্সার দাপটে সড়কের চলাচল করে অন্যান্য যানবাহন গুলো ভয়াবহ হুমকির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। সড়কের চলাচলকারী এসব অটোরিকশার কারণে প্রতিনিয়ত প্রাণহানির আশঙ্কা বেড়ে চলেছে। ইতিমধ্যে অনেক প্রাণহানি ঘটে গেছে এসব অটো রিক্সা চলাচলের কারণে।
মূলত প্রশিক্ষণ বিহীন চালকদের দ্বারা পরিচালিত হয় এসব অটোরিকশা। অবৈধ রিক্সা মালিকগণ অল্প বয়সী চালকদের হাতে তুলে দেন এসব অবৈধ অটোরিকশা। প্রশিক্ষণ নাই তাই যেন তেন ভাবে রিক্সা চালানোর কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে বলে ভুক্তভোগীরা জানান। সাধারণ যাত্রীরা সময় বাঁচাতে গিয়ে এসব অবৈধ অটো রিক্সায় চলাচল করার কারণে প্রাণহানির মত ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায় নগরীতে অটোরিকশা বন্ধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে কিন্তু অদৃশ্য কারণে তা সম্পন্ন করা যাচ্ছে না। সূত্র জানাই প্রতিদিন সকাল থেকে এলাকাভিত্তিক থানা গুলো অটোরিকশা বন্ধে অভিযান পরিচালনা করে কিন্তু সন্ধ্যাকালীন সময়ে তা আবার সড়কে দেখা যায়। অনেক অটো রিকশাচালকের অভিযোগ সকাল বেলা তাদের রিকশা জব্দ করলেও সন্ধ্যাকালীন সময়ে ৮ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে তা আবার ছেড়ে দেয়া হয়। এতে অবৈধ অর্থ লেনদেনের বিনিময়ে চালকরা উৎসাহিত হয় পুনরায় অটো রিক্সা চালানোর জন্য। তাই একেবারে বন্ধ হচ্ছে না অটো রিক্সা চলাচল।
ভুক্তভোগীদের অভিমত অবৈধ অর্থ লেনদেন না করে অটো রিক্সা গুলো জব্দ করার পর তা ধ্বংস করে দিলে হয়তো এর দৌরাত্ব বন্ধ হতে পারে। প্রশিক্ষণ বিহীন চালকদের মাধ্যমে এসব রিক্সা চালানোর কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সব সময় বেড়ে যাচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমেও এদেরকে প্রশিক্ষিত করা যায়। এতে হয়তো দুর্ঘটনা রোধে কিছুটা কার্যকর ভূমিকা রাখবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

