• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎জুলাই শহীদ ও বিচারিক হত্যাযজ্ঞে যাদের শহীদ করা হয়েছে তাদের বিচারের আগে আমরা নির্বাচন চাই না 

     swadhinshomoy 
    16th Aug 2025 5:28 am  |  অনলাইন সংস্করণ Print
    ‎মো. নুরউদ্দিন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
    প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমাদের কিছু ভাইয়েরা আমাদের পায়ে পারা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এটা কেন করছে জানেন এটা এই জন্য করছে তারা এখন পায়ে মাটি পাচ্ছেনা চাচ্ছে আমাদেরকে উত্তেজিত করে একটা উত্তেজনা সৃষ্টি করে সুন্দর একটি নির্বাচনের পরিবেশকে অসুন্দর করে দিতে। আমরা সেটা মোটেও হতে দেব না। আমরা চাই এই সরকারের অধিনেই নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু একটি নির্বাচন হোক। তবে একটি কথা আছে আমরা যেমন সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এই সরকারের অধিনে একই সাথে জুলাই শহীদ এবং ফ্যাসিবাদী আমলে যে সকল বিচারিক হত্যাযজ্ঞ হয়েছে ওই সকল শহীদের বিচারের আগে আমরা নির্বাচন চাই না। আগে এই শহীদের রক্তের বদলা নিতে হবে। রাষ্ট্রের সংস্কার করতে হবে। খুনী হাসিনার ফাঁসি ছাড়া বাংলাদেশে নির্বাচন জনগণ মেনে নেবে না। এরপরেই আমরা নির্বাচনে যাব সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব।
    ‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর শহরের আল্লামা সাইদী ফাউন্ডেশন সভা কক্ষে শহীদ পরিবারের সদস্যদের সাথে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    ‎এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যানময় রাষ্ট্র গঠনের মাধ্যমে আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের সামনে একটি নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদের অনুপ্রেরণা আমরা তাদের কাছ থেকে শিখেছি। একসময় একটা প্রবাদ ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু আমাদের নেতৃবৃন্দ দেখিয়েছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় বঙ্গভবন পর্যন্ত। সুতরাং আমরা আমাদের নেতৃবৃন্দদের দেখানো পথ ধরে শুধু সংসদ নয় আমরা বঙ্গভবনে যেতে চাই। আমরা এই রাষ্ট্রকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়তে চাই। এই রাষ্ট্রকে নতুন করে সাজাতে চাই এজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সাথে সকল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
    ‎মাসুদ সাইদী বলেন, আমরা সকল শহীদদের হত্যার বিচার চাই। আমাদের শহীদেরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যে লক্ষ এবং উদ্দেশ্য প্রনয়ণ করতে গিয়ে তারা তাদের শহীদি কাফেলায় রক্ত এই জমিনে ঢেলে দিয়েছিলেন সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আমরা আমাদের সকল শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। দ্বীন প্রতিষ্ঠা করতে পারলে শহীদের আত্মা শান্তি পাবে। শহীদেরা যে পথের পথিক ছিলেন আমরাও সেই পথের পথিক সেই ইসলামী আন্দোলনের পথিক।
    ‎প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
    ‎এসময় শহীদদের সন্তানের মধ্যে অনুষ্ঠানে আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান ড. ব্যারিস্টার নাজিব মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার সন্তান হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ কামারুজ্জামানের সন্তান সোহায়েব হাসান ইমাম ওয়াফি, দৈনিক সংগ্রাম এর সাবেক সম্পাদক মজলুম কলম সৈনিক আবুল আসাদের সন্তান সোহায়েব আব্দুল্লাহ শাকিল, জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য মরহুম সরদার আব্দুস সালাম এর সুযোগ্য সন্তান মোস্তফা শওকত ইমরান প্রমুখ।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31