• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই আন্দোলন ও ফেনী বন্যায় মানবসেবী স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান 

     swadhinshomoy 
    16th Aug 2025 9:23 am  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা, চট্টগ্রামঃ

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ‘ক্রাইসিস হিরোস এপ্রিসিয়েশন ও ইয়ুথ লিড কনফারেন্স -২০২৫’ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসর
    প্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডাঃ মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডাঃ শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য প্রফেসর ডাঃ ইমরান বিন ইউনুস, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ ও ডিজাস্টার রেসপন্স বিভগের পরিচালক মোঃ মিজানুর রহমান, আইসিআরসির প্রতিনিধি ডাঃ জাওলিসা খানম।
    ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের সেবা প্রদানকারী, ফেনী জেলার ভয়াবহ বন্যায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সম্মাননা প্রদানের জন্য ও যুব নেতৃত্ব উন্নয়নের জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক যুবসদস্য অংশগ্রহণ করে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন চট্টগ্রামের যুব রেড ক্রিসেন্ট শক্তিশালী।অতীত হতে এর সুনাম আছে।তিনি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মানব সেবার ধারা অব্যাহত রাখার আহবান জানান।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাহউদ্দিন,নিজাম উল আলম খান,জিয়াউল হক,মেহেদী হাসান রায়হান,ডাঃ ফারহানাজ মাবুদ সিলভী, সালাহউদ্দিন সাহেদ, মোঃ এনামুল হক, ইউএলও আবদুর রহিম, যুব প্রধান আ. ন. ম তামজীদ ও এ্যলামনাই সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য ।উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের প্রাক্তন যুব প্রধান ও সিনিয়র যুব সদস্যবৃন্দ, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া,দুর্যোগ ও মানবিক সাড়া প্রধান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান মো আসির হামিম চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31