• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টঙ্গীবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

     swadhinshomoy 
    16th Aug 2025 11:41 am  |  অনলাইন সংস্করণ Print

    হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় রঞ্জিত মন্ডল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে টঙ্গীবাড়ী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত মন্ডল উপজেলার মারিয়ালয় গ্রামের মৃত গিরিন্ড মন্ডলের ছেলে। তিনি টঙ্গীবাড়ী যমুনা ব্যাংকের নিচে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।

    স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সেদিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীবাড়ী থেকে ধীপুরের মারিয়ালয়ের দিকে একটি অটোরিকশা যাচ্ছিল। এসময় পেছন দিক থেকে উল্টো পথে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাকে ওভারটেক করার সময় রাস্তায় হাঁটা রঞ্জিত মন্ডলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    স্থানীয়রা আহত রঞ্জিতকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে তার মৃত্যু হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31