• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চান্দুরা-আখাউড়া সড়কের বেহাল অবস্থা, বৃষ্টিতে যান চলাচল ব্যাহত 

     swadhinshomoy 
    16th Aug 2025 12:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    রিপোর্টার-তানভীর ভুইয়া, বিজয়নগর (ব্রাক্ষণবাড়িয়া) উপজেলা প্রতিনিধিঃ

    টানা বৃষ্টিপাতে বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রতিদিনই গাড়ি আটকে পড়ছে, ফলে যাত্রী ও পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। দুর্ঘটনার আশঙ্কাও ক্রমেই বাড়ছে।

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের ভাঙাচোরা অংশে পানি জমে ছোট পুকুরের মতো হয়ে গেছে। এতে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে এবং জরুরি প্রয়োজনে যাতায়াতও কঠিন হয়ে গেছে।

    স্থানীয়দের দাবি, দ্রুত মেরামত না করলে এ সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

    বিজয়নগরের কয়েকজন সচেতন নাগরিক বলেন, “এটি আমাদের উপজেলার প্রধান সড়ক। সড়কের এই অবস্থা আমাদের জীবনযাত্রা ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।”

    দ্রুত সংস্কার ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31