• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলে ছুটি ছাড়াই ১৬ দিন যাবত অনুপস্থিত প্রধান শিক্ষক 

     swadhinshomoy 
    17th Aug 2025 4:37 am  |  অনলাইন সংস্করণ Print

    নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম ছুটি ছাড়াই ১৬ দিন যাবত  অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
    উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম ১৬ দিন যাবত অনুপস্থিত থাকায় স্কুলের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। কিন্তু সমস্যার সমাধানে উপজেলা প্রশাসন নিরব রয়েছে বলে সুধীমহলে ক্ষোভ বিরাজ করছে। ওই স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম গত জুলাই মাসে একটানা প্রায় ১৫ দিন নৈমিত্তিক ছুটিতে ছিলেন। এরপর আগস্ট মাসের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত তিনি ছুটি ছাড়াই কাউকে দায়িত্ব না দিয়েই  অনুপস্থিত রয়েছেন। ফলে স্কুলের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে ইতিপূর্বে স্কুলের প্রাক্তন ছাত্র, অভিভাবক ও সুধীমহল মানববন্ধন পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। এমনকি ওই স্কুলের সকল শিক্ষক কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন। সর্বশেষ ছাত্ররাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসরণ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্কুলের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট আবেদন করেছেন। কিন্তু সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান জানান, স্কুলের সভাপতিই ব্যবস্থা গ্রহন করতে পারেন, আমার কিছু করার নেই। ওই স্কুলের সভাপতি দুরুল হোদা জানান, এই সমস্যার যাতে শীঘ্রই সমাধান হয়, সে ব্যাপারে তিনি চেষ্টা করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31