• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বেপরোয়া বাসের ধাক্কায় সড়কে ঝরল তিন প্রাণ 

     swadhinshomoy 
    11th Mar 2026 12:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুঃআঃমাঃমানিক
    চট্টগ্রাম প্রতিনিধি

    চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।তারা সবাই তরুণ।

     

    সোমবার ৯ মার্চ বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দিঘী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের
    তিন জনই উপজাতি, যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উত্তম উড়াংকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

    স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাহাব উদ্দিন এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত উত্তম উড়াংয়ের বাবা যোগেজ উড়াং বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ থাকায় তারা রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করত। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজ তারা লাশ হয়ে ফিরেছে।
    পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি গন মানুষের প্রিয় নেতা আলহাজ্ব সরওয়ার আলমগীর, এসময় তিনি নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান,আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার আহবান জানান,তিনি উপস্থিত জনগনকে আশ্বস্ত করেন চট্টগ্রাম খাগড়াছড়ি হাইওয়ে সড়কের ডিভাইডার ও গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপন করার জন্য সওজ বিভাগে কথা বলে বাস্তবায়নের ঘোষনা দেন।
    তিনি আহত এবং নিহত পরিবারের মানবিক দিক বিবেচনা করে নিহতের পরিবারকে ২০০০০ বিশ হাজার টাকা ও আহত পরিবারকে ৫০০০ হাজার টাকা সহায়তা প্রদানের কথা জানান।
    ফটিকছড়ি বাসী এমপি সরওয়ার আলমগীররের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031