• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘাইছড়িতে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    18th Aug 2025 10:44 am  |  অনলাইন সংস্করণ Print

    নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

    রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ৩৪নং রূপকারী ইউনিয়ন কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) স্থানীয় একটি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোঃ সেলিম উদ্দিন বাহারী।

    সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা মহিলা দলের সভাপতি জনাবা জান্নাতুন নূর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা হাসিনা আক্তার। আর সম্মেলনের সভাপতিত্ব করেন ৩৪নং রূপকারী ইউনিয়ন মহিলা দলের সভাপতি জনাবা জহুরা বেগম।

    প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সেলিম উদ্দিন বাহারী  বলেন, বর্তমান সময়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে মহিলা দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। দিনভর চলা এ সম্মেলনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31