সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি ফেনী :
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সোনাগাজী উপজেলা কমিটি গঠিত হয়েছে। মো. আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক ও মো. মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ আবু সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার ৩ এপ্রিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেনী জেলা শাখার আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের স্বাক্ষরিত পত্র ও সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবের পরামর্শক্রমে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, ওমর ফারুক, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল মামুন,এস নাহিয়ান হিমেল ও সাদেকুল ইসলাম সোহাগ। যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ,হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ, মাহমুদুল হাসান সোহেল,আকবর হোসেন,ইন্জিনিয়ার আবুল হাসনাত তারেক,আনিকা নাওয়ার ও নুরুল ইসলাম। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ও প্রচার এবং প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম। কমিটিতে আরো ৫ জন সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৯ জন সদস্য হয়েছেন।
নবগঠিত সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোশারফ হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি এমসিপি কে সোনাগাজীতে সুসংগঠিত করে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনগুলোতে দেশ মানুষ ও মানবতার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত রয়েছি।

