• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লৌহজংয়ে কৃষি প্রণোদনা ২০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ উৎপাদন বৃদ্ধির আশা 

     swadhinshomoy 
    04th Apr 2026 3:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ প্রতিনিধি।

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায়২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে তিল ও পাট চাষে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
    বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:হাসান উদ দৌলা উপস্থিত ছিলেন।

    এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবেকুন্নাহার সাবরিনাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    কর্মসূচির আওতায় মোট ২০০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়।এর মধ্যে ১০০ জন কৃষককে তিল চাষের জন্য প্রণোদনা দেওয়া হয়।প্রত্যেককে ১ কেজি তিল বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।অন্যদিকে আরও ১০০ জন কৃষককে পাট চাষের জন্য সহায়তা প্রদান করা হয়।

    তাদের প্রত্যেককে ১ কেজি পাট বীজ,৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,এ সহায়তা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।স্থানীয় কৃষকদের মধ্যে এ প্রণোদনা পেয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।অনেক কৃষক জানান,এ উদ্যোগ তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা যোগাবে।বিশেষ করে তিল ও পাট চাষে আগ্রহ বাড়বে বলে তারা আশা করছেন।

    উপজেলা প্রশাসন জানায়,কৃষি খাতকে শক্তিশালী করতে এমন কার্যক্রম চলমান থাকবে।সরকারি সহায়তা সঠিকভাবে কাজে লাগানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।কৃষি সম্প্রসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়লে বাজারে সরবরাহও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।এর ফলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।সার্বিকভাবে এ কর্মসূচি কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930