এ,টি,এম,হুমায়ুন কাদির
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে সেতুটি এখন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবুও প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও বড় ফাটল ও গর্ত তৈরি হয়েছে। সেতুর রেলিং ভেঙে পড়েছে অনেক জায়গায়। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তবে বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়েই এই সেতু ব্যবহার করছেন এলাকাবাসী।
প্রতিদিন এই সেতু দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। অনেকেই ভয় ও শঙ্কা নিয়ে সেতুটি পার হন বলে জানান।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে প্রতিদিনই ঝুঁকি বেড়েই চলেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

