swadhinshomoy
04th Apr 2026 4:00 pm | অনলাইন সংস্করণ Print
ষ্টাফরিপোর্টার হবিগঞ্জ। হবিগজ্ঞে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস, ফুচকা এবং জিরাসহ যানবাহন জব্দ
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র পৃথক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, ফুচকা এবং জিরাসহ যানবাহন জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ০৩ তারিখ ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এ সমস্ত অনুমোদন বিহীন ভারতীয় অবৈধ কস্মেটিক্সসহ যানবাহনটি তাৎক্ষণিক ভাবে জব্দ করা হয়েছে।
একই দিনে বেলা ১২ টার দিকে অপর একটি অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সাতছড়ি তেলিয়াপাড়া রোড থেকে অর্থাৎ আজ ০৩ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে ট্রাকটিতে থাকা বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় অবৈধ ফুচকা এবং জিরা লুকানো অবস্তায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব ভারতীয় অবৈধ ফুচকা ও জিরা তাৎক্ষণিক ভাবে জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা। অবৈধ ভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন ৫৫ বিজিবি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

