swadhinshomoy
19th Aug 2025 4:29 am | অনলাইন সংস্করণ Print
মোঃ মনির হোসেন পরাগ,মাদারীপর জেলা প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি মাছের পোনা অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরনে আয়োজন করা হয়।
সোমবার (১৮ আগষ্ট) কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় সকাল ১০ টায় কালকিনি উপজেলা চত্বরে
এক বিশাল র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। র্যালি শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র কোরান তেলোয়াতের মধ্যেদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ২০২৫ উদযাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
’অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ উন্নয়ন এবং টেকসই ব্যবহারের জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সারা দেশের ন্যায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়, মৎস্য অধিদপ্তরের কালকিনি,মাদারীপুরের আয়োজনে
উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের সহযোগিতায় , আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য (ভারপ্রাপ্ত) প্রনব কুমার দত্ত
উপজেলা প্রকৌশলী রেজাউল করিম
উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মশিউর রহমান,
সমাজসেবক (অবঃ প্রধান শিক্ষক)হেমায়েত উদ্দিন
সমাজসেবক (অবঃ প্রধান শিক্ষক) হরিপদ,
ছাত্র সমন্বয়ক নাহিদ সহো বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্য জীবিরা উপস্থিত থেকে মৎস্য সম্প্রসারণ, সংরক্ষণ উন্নয়ন এবং টেকসই ব্যবহারের জনসচেতনতা বিষয়ে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন।
বক্তারা আরো বলেন মৎস্য খাত জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মৎস্যচাষে আর ও অগ্রগতি সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে দেশি মাছের ভান্ডার আবারো সমৃদ্ধ হবে।
পাশাপাশি চায়না দুয়ারী,চায়না জাল নিধনের ব্যাপারে বক্তারা বিভিন্ন যুক্তি পেশ করেন।
আলোচনা সভা শেষে মৎস্য জীবিতদের মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার সফল ও কৃতি মৎসবীজদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

