এ,টি,এম, হুমায়ুন কাদির
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, শোভাযাত্রার রুট, সাংস্কৃতিক আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির,নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, নান্দাইল মডেল থানার প্রতিনিধি এসআই সম্রাজ, পৌর প্রকৌশলী শাহানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক শামস-ই তাবরীজ রায়হান, সারওয়ার জাহান রাজিব, এ হান্নান আল আজাদ, আর. জে মিন্টু, মজিবর রহমান ফয়সাল, মোঃ এমদাদুল হক ভূইয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যে-
সকাল ৮:৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা অন্তর্ভুক্ত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করতে এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে আনন্দমুখর, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

