রামগঞ্জ প্রতিনিধঃ ১১তারিখ বিকাল ৩ ঘটিকায় লক্ষ্মীপুর জেলা,রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার এবং স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জনাব,শামসুল ইসলাম। আর এইচ এল লিমিটেড ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের দাতা সদস্য
জনাব,অজি উল্লা, সঞ্চালনায় দায়িত্বে ছিলেন, বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মোঃ সেলিম হোসাইন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি জনাব,আবু তাহের সাংবাদিক মানব জমিন।ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জনাব, বদিউজ্জামান। ইউনিয়ন যুবদল নেতা মোঃ সুমন, মোহাম্মদ বেলাল হোসেন, রেমিড্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম,
সার্বিক সহযোগিতায় ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক জনাব, মকবুলুর রহমান জনাব, আব্দুর রহমান পাটোয়ারী, মোছাম্মদ সালমা আক্তার, মোছাম্মদ ফারহানা নাজনীন,শেখ ফজলুর রহমান। (শাওন) এসময় প্রধান অতিথি জনাব,শামছুল ইসলাম বলেন,বিদ্যালয়ের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য এলাকার সচেতন ব্যক্তিবর্গ ও সমাজসেবীদের এগিয়ে আসার জন্য উদ্যোত্ব আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইন বলেন, দীর্ঘদিন থেকে বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ পানির ব্যবস্থা না থাকার কারণে দিন দিন শিক্ষার্থীরা পানি শূন্যতা ভুকছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা শুনে, আগত অতিথি বৃন্দ টিউবয়েল স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নেন । আগত অতিথি বৃন্দকে প্রধান শিক্ষক প্রয়োজনীয় উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

