• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গন ভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    12th Apr 2026 11:31 am  |  অনলাইন সংস্করণ Print

    মু.আ:মা:মানিক
    চট্টগ্রাম প্রতিনিধি

    ১১ দলীয় জোট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে গন ভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে ১১ দলীয় জোটের অন্যতম নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা আবদুল জব্বার তিনি তার বক্তব্যে বলেন গত ১২ ই ফেব্রুয়ারী ২০২৬ জাতীয় নির্বাচন অনুষ্টিত হয়েছে সে ভোটে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও আশা আকাংখার প্রতিফলনের জন্য ৭০% গন ভোটে হ্যাঁ ভোট দিয়েছেন আপনারা সে হ্যাঁ ভোটকে অমান্য করে বাস্তবায়নে গড়িমসি করতেছেন,আপনারা নির্বাচনের আগে জুলাই সনদ ও গন ভোটের রায়কে অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জনগনকে ওয়াদা দিয়েছেন,কিন্ত আপনারা সরকার গঠন করার পর জাতীর সাথে বেইমানি করতেছেন তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন অনতিবিলম্বে গন ভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার অনুরোধ
    করেন,যদি বাস্তবায়ন না করেন তাহলে আরেকটি জুলাইয়ের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান করেন,তিনি আরো বলেন সরকার গঠনের দুই মাসের মাথায় আবার রাজপথে নামতে হবে সেটা আমরা কখনও ভাবিনি,এই আন্দোলন লজ্জার লজ্জা যদি থাকে তাহলে দ্রূতসময়ের মধ্যে সংবিধান সংশোধন না করে সংস্কার করুন এতে আপনাদের জন্য মঙল হবে যদি তা না হয় তাহলে হাসিনার পরিনতি ভোগ করার প্রস্তুত থাকেন।
    কোথায় যাবেন ঠিক করেন সিলং নাকি লন্ডন।
    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলার খেলাফত আন্দোলন নেতা হাটহাজারী থেকে এমপি পদপ্রার্থী মাওলানা নাসির উদ্দীন মুনিরি তিনি তার বক্তব্যে বলেন সরকার ক্ষমতায় যেতে না যেতে সংবিধান সংস্কার না করে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে একদলীয় বাকশাল কায়েম করতে চাই,দেশবাসী আপনাদের এই দিবাস্বপ্ন বাস্তবায়ন করতে দেবেনা প্রয়োজনে আবার আন্দোলনে যাব।
    উক্ত মিছিলে ও সমাবেশে আরো আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী,নায়েব আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী,রাউজান থানা আমীর শাহজান মনজুর,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও জিস সাঈদ বিন হাবীব,ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার অফিস ও প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিনসহ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন গন ভোটের রায় ও বাস্তবায়নে গড়িমসি না করে আপনাদের জনগনের সাথে দেয়া ওয়াদা পালন করুন, যদি তা করতে ব্যর্থ হন তাহলে আগামীতে আপনারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। জনগনের রায় নিয়ে ছিনিমিনি খেলবেন না।সংবিধান সংস্কারসহ জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে,আপনারা মনে করেছেন আপনাদের প্রয়োজনমত সংবিধান সংশোধন করে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামীলীগের মতো যা ইচ্ছে তাই করবেন সে দিন ভুলে গিয়ে সঠিক পথে আসুন,আওয়ামীলীরে মতো বিরুধী দলকে দমনের এজেন্ডা বাস্তবায়ন করতে আসলে আরেকটি জুলাই নেমে আসবে তাই সময় থাকতে সাবধান হয়ে যান,জনগনের রায়কে মেনে নিয়ে তা বাস্তবায়নে কাজ করুন।
    মিছিলটি হাটহাজারী ডাকবাংলোর সামনে থেকে বাসস্ট্যান্ড হয়ে হাটহাজারী পৌরসভার সামনে সংকিপ্ত সমাবের মাধ্যমে শেষ হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930