• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, কেন্দ্রীয় প্রতিনিধি সভা আগামী মাসে 

     swadhinshomoy 
    12th Apr 2026 4:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সালাউদ্দীন চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি :

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভা আয়োজনের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

    শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় দলটির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।

    সভাপতির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ দেশের জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সারাদেশে শিশুদের হামের টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান তিনি, যা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উত্থাপন করা হয়।

    স্বাগত বক্তব্যে রুহুল আমিন হাওলাদার বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, হুসেইন মুহম্মদ এরশাদ-এর উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে পারলে জাতীয় পার্টি পুনরায় জনসমর্থন অর্জন করতে সক্ষম হবে। তবে এর আগে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

    সভায় আরও বক্তব্য রাখেন দলের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়ার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930