• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার 

     swadhinshomoy 
    14th Apr 2026 4:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ তৈয়ব, কক্সবাজার:
    কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজালিয়া সাতগড়িয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন।

    সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দেন। এ সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার জুবাইদ উল্লাহ জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

    সহায়তার অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুর রহমানের ছেলে শাহজাহানের পরিবারের হাতে নগদ অর্থ, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং পোশাক প্রদান করা হয়।

    এ সময় ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, “পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। যেকোনো দুর্যোগে আমরা জনগণের পাশে থাকবো।”

    তিনি আরও জানান, এলাকার মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930