সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
দৈনিক স্বাধীন সময়
আজ ১লা বৈশাখ ১৪৩৩ । ১লা বৈশাখ বাঙ্গালীর প্রাচীনতম ঐতিহাসিক সংস্কৃতির অংশ। সব ধর্ম বর্ণের মানুষেরা বিভিন্ন ভাবে উৎযাপন করে থাকেন। ১লা বৈশাখের আনন্দ কে উৎযাপন করতে সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তরের উত্তরা মডেল থানার বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৭ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দারসের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন উত্তরা ১০ নং সেক্টর ১২ নং রোডের তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান আতিক। প্রায় ৫০ জন রোকন প্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় যা ছিল প্রানবন্ত। আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় আল্লাহর জমিনে সঠিক ভাবে ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয় মুসলমান আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর জমিনে কি ভাবে আল্লাহর দেওয়া দ্বিন কায়েম হবে তার উপরে গুরুত্বারোপ করা হয়। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহ নিবেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্ত কে সঠিক ভাবে কাজে লাগিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং দুনিয়া ও আখেরাতের জন্য ঈমানি চেতনায় উজ্জীবিত হতে পারেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার সম্মানিত আমির জনাব এ্যাডভোকেট ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার দপ্তর সম্পাদক জনাব এ বি এম মহিউদ্দিন, থানা তারবিয়াত সম্পাদক জনাব ওসমান গনি জুয়েল , দৈনিক স্বাধীন সময় পত্রিকার সাংবাদিক মোঃ জাহিদ হোসেন, পেশাজিবী সংগঠনের জনাব আব্দুল খালেক ,উত্তরা মডেল থানার ১০ নং সেক্টর উত্তরা উত্তর এর সভাপতি জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহ সভাপতি হাসানুল হক বান্না, সেক্রেটারী জেনারেল রওশন জিলানি রনি, তারবিয়াত সহকারী জনাব মুশফিকুর রহমান, বাইতুল মাল সম্পাদক জনাব মোঃ রাজু, উত্তরা দক্ষিণের সভাপতি জনাব মোঃ আবু জাফর সহ আরো অনেকে। অনুষ্ঠান চলে পুরো ২ ঘন্টা, পরে খাবার বিতরণ করা হয় তবে পান্তা ইলিশ ভর্তা ছিল না। খাবারের তালিকায় ছিল বিরিয়ানী সালাদ পানি পরে চা বিস্কুট এর ব্যাবস্থা ছিল।

