• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বর্ণিল শোভাযাত্রায় ববিতে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ 

     swadhinshomoy 
    15th Apr 2026 5:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইমতিয়াজ রহমান তারেক ,ববি প্রতিনিধি

    উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণিল বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় ববি পরিবার।

    সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মূল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে ছিল বাহারি প্লেকার্ড, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী প্রতীকি সরঞ্জাম।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী আমির হামযা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “পহেলা বৈশাখের আয়োজনটি এবার দারুণ হয়েছে। সকালে শোভাযাত্রা আর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে বন্ধুদের সাথে দিনটি খুব ভালো কেটেছে। নতুন বছরের শুরুটা চমৎকার হলো।”

    মূল অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিভাগ ব্যক্তিগত ও বিভাগীয় উদ্যোগে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলার আয়োজন করে। প্রতিটি বিভাগের আলাদা ব্যানার ও সৃজনশীল সাজসজ্জা ক্যাম্পাসকে এক টুকরো বাংলাদেশে পরিণত করেছিল।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,”বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐক্য ও ঐতিহ্যের প্রতীক। নতুন বছরে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে সাথে নিয়ে শিক্ষা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সকলকে নববর্ষের শুভেচ্ছা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930