• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুই নারীর সংঘর্ষে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি 

     swadhinshomoy 
    15th Apr 2026 5:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।

    দুই সতিনের ঝগড়া এক পর্যায়ে ছুরিকাঘাতে গৃহবধূ রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি , থানায় এজাহার দায়ের।

    জানাজায় ​কক্সবাজার শহরের লাইট হাউস পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার সতিনের বিরুদ্ধে। গত ১২ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সুফিয়া খাতুন (প্রকাশ রুমা) বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

    এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সুফিয়া খাতুন ও অভিযুক্ত জেসমিন আক্তার (প্রকাশ নিপু) উভয়েই মোঃ রাসেল নামক এক ব্যক্তির স্ত্রী। সুফিয়া খাতুন ওই ব্যক্তির প্রথম স্ত্রী এবং জেসমিন আক্তার দ্বিতীয় স্ত্রী। বাদীপক্ষের অভিযোগ, জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুফিয়াকে নানাভাবে ভয়ভীতি ও বাধা প্রদান করে আসছিলেন।

    এই ঘটনার দিন রাতে পারিবারিক খরচের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে অভিযুক্ত জেসমিন আক্তার ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে সুফিয়া খাতুনকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে সুফিয়ার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরবর্তীতে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুত্বর আহত অবস্থায় ফেলে রাখা হয়। ​সুফিয়া খাতুনের চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
    বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।
    ​বাদী সুফিয়া খাতুন এজাহারে উল্লেখ করেছেন যে, এই ঘটনার পর থেকে অভিযুক্ত জেসমিন আক্তার তাকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন। মামলা করলে তাকে হত্যা করে লাশ গুম করার ভয় দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগে জানান। ঘটনার পর্যাপ্ত সাক্ষী এবং মোবাইল ভিডিও প্রমাণ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।​

    এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930